RCTV Logo বিনোদন ডেস্ক
৪ মে ২০২৫, ৩:১০ অপরাহ্ন

সিনেমায় পা রাখার আগে যেমন ছিলেন শাহরুখ খান

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমা দুটি দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি তাকে বলিউডের শীর্ষ তারকাদের কাতারে নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বলিউডের বাদশাহ, যাকে সবাই ভালোবেসে ‘কিং খান’ নামে ডেকে থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের কিছু পুরোনো ছবি, যা তার বলিউডে প্রবেশের আগের সময়কার। এই ছবিগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন, সেগুলো নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ছবিগুলো বাস্তব এবং সেগুলো তোলা হয়েছিল শাহরুখ খানের কলেজজীবনে।

এই দুষ্প্রাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনেতা অমর তিওয়ারি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনিও। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে অমর জানান, সেগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা। তখনো শাহরুখের বলিউডে পা রাখা হয়নি।

অমর আরও জানান, “পুরোনো ছবিগুলো দেখে আমি যেন ফিরে গেলাম সেই সময়টায়। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজও রয়েছে। তখন শাহরুখ একটি মঞ্চনাটকের দলে কাজ করত, সিনেমায় কাজ শুরু করার অনেক আগেই।” ছবিগুলো দেখে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং শাহরুখের অতীত জীবন নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০