RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫, ১:৫২ অপরাহ্ন

৫ মে পাকিস্তানের জাতীয় পরিষদে অধিবেশন, ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা

পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাবে আসছে ৫ মে পাকিস্তানের জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করা হয়েছে। শুক্রবার এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পক্ষ থেকে হামলার ঘটনার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে, যা ইসলামাবাদ তথ্যপ্রমাণের ভিত্তিতে জোরালোভাবে অস্বীকার করেছে। এ প্রেক্ষিতে সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ৫ মে’র জাতীয় পরিষদের অধিবেশনে ভারতের সাম্প্রতিক আগ্রাসী মনোভাব ও শত্রুতাপূর্ণ আচরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। সেই সঙ্গে, ভারতের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের পরিকল্পনা রয়েছে। এ অধিবেশনে ভারতের কথিত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘পহেলগাঁও হামলার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারত অপকৌশলের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে এবং পাকিস্তানের সার্বভৌম অস্তিত্ব স্বীকারে অনিচ্ছুক।’

শুক্রবার সকালে এআরওয়াই নিউজের জনপ্রিয় টকশো ‘বাখবর সাভেরা’-তে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘এই ধরনের আচরণ শুধু পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা চাই, যৌথ তদন্ত হোক বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত হোক—পাকিস্তান তাতে রাজি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১০

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১২

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৩

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৪

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৬

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৯

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

২০