RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১:০৮ অপরাহ্ন

ছেড়ে যাওয়ার ক্ষণ গুনছেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ডাগআউটে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ বেশ কিছুদিন ধরেই অনিশ্চিত হয়ে রয়েছে। সেই অনিশ্চয়তা ঘোচানোর বড় সুযোগ হতে পারত চ্যাম্পিয়ন্স লিগ—কিন্তু হয়নি। প্রত্যাবর্তনের কোনো মহাকাব্য রচনা করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। বিদায় নিতে হয়েছে হারের তেতো স্বাদ নিয়ে। এমন দিনে অনেকটা শেষের সুরই যেন গেয়েছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রদের ইতালিয়ান কোচ। ভাগ্যকে মেনে নিচ্ছেন আনচেলত্তি।

সেমিফাইনালে জায়গা করে নিতে রিয়ালকে করতে হতো প্রায় অসম্ভব কিছু। কিন্তু নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও সেই চমক দেখাতে পারেনি দলটি। চাওয়া ছিল বড় ব্যবধানে জয়, কিন্তু সেটার বদলে উল্টো আর্সেনালের কাছে ২-১ গোলে হারতে হয়েছে রিয়ালকে। এরপরই যেন আনচেলত্তি বুঝে যান—এখানে তার সময় শেষের পথে।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত হেরেছে ১২টি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের মিশন শেষ, লা লিগাতেও দলটা ছন্দে নেই। ক্লাবের এমন দুর্দশার দায় নিজের কাঁধেই নিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে। সেটা এই বছরেও হতে পারে, কিংবা তখন যখন আমার চুক্তি শেষ হবে। এতে আমার কোনো আপত্তি নেই। যখনই বিদায় নেব, রিয়াল মাদ্রিদকে শুধু ধন্যবাদই জানাবো।’

ইতালিয়ান কোচ বুঝে গেছেন—বিদায় অবধারিত। সে জন্য মানসিকভাবে প্রস্তুতও তিনি, ‘বিদায় হতে পারে আগামীকালই, কিংবা দশ দিন বা এক বছরের মধ্যে। চুক্তি থাকল কি না, সেটা আমার কাছে বড় নয়।’

তবে হতাশার মাঝেও শিষ্যদের প্রেরণা দিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। জানিয়ে দিয়েছেন, যতদিন আছেন লড়াই চালিয়ে যাবেন, ‘আমরা এখনো লা লিগার জন্য লড়ছি, সামনে কোপা দেল রে’র ফাইনাল আছে, ক্লাব বিশ্বকাপও বাকি। দলের মনোভাব নিয়ে কোনো অভিযোগ নেই, খেলোয়াড়রা সর্বস্ব দিয়ে খেলছে। তবুও আমরা সফল হচ্ছি না। সত্যি বলতে, আর্সেনাল দুর্দান্ত ডিফেন্স করেছে। জায়গা খুঁজে পেতেও আমাদের কষ্ট হচ্ছিল। ইনটেনসিটির দিক থেকে আমরা ভালো ছিলাম, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

এদিকে আনচেলত্তি রিয়াল ছাড়লে পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল। যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত নয়—ঠিক যেমনটা অনিশ্চিত রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২২ এপ্রিল ২০২৬

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

১১

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

১২

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১৩

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১৪

বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৬

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৭

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৮

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৯

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

২০