RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা দুপুর ১টা পর্যন্ত চলবে।

এবারের এসএসসি লিখিত পরীক্ষা ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারাদেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২০ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে অনুরোধ জানিয়েছে। এবারের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০