RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের ঘোষণা

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন জানিয়েছেন, এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এবং ১০ এপ্রিল থেকেই নির্ধারিত রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে কিছু পরীক্ষার্থী আন্দোলন করার ঘোষণা দেয়। তারা ফেসবুকে গুজব ছড়িয়ে এবং অসহযোগ আন্দোলনের হুমকি দেয়।

এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘‘পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং পরীক্ষা শুরুর আগেই সব পরীক্ষার সরঞ্জামাদি পাঠানোর কাজ শেষ হবে। তাই এখন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, এবং এমন আন্দোলন অযৌক্তিক।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কিছু শিক্ষার্থী ফেসবুকে গুজব ছড়িয়ে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দিয়ে, নিজেদের প্রস্তুতি ভালোভাবে শেষ করার পরামর্শ দিচ্ছি।’’

এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে, এতে মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত অংশ ১৩ মে পর্যন্ত চলবে, এবং মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ১৫ মে পর্যন্ত শেষ হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ২২ মে পর্যন্ত চলবে।

এর আগে, ৩ এপ্রিল ‘এসএসসি পরীক্ষার্থী ২০২৫’ নামক একটি গ্রুপ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়, যাতে তারা পরীক্ষার একমাস সময় পিছিয়ে দেওয়ার দাবি জানায়। পরীক্ষার্থীদের দাবি ছিল, পবিত্র রমজান মাসে রোজা রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এবং ঈদের পরপরই পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে। তারা বিশ্বাস করে যে, এক মাস সময় পেলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এবং ফলাফলে কোনো বিপর্যয় হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০