RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন।

আবেদনের তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি এবং বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

 

উপাচার্য আরও জানান, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র। এছাড়া ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপাচার্য আরও জানান, ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বিশেষ রোডম্যাপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সেশনজট কমাতে বিশেষ রোডম্যাপ করা হয়েছে। আশা করছি, ২০২৭ সালের শেষ নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না।
স্নাতক পর্যায়ে ইংরেজি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম বর্ষের পর দ্বিতীয় ও তৃতীয় বর্ষেও ১০০ নম্বরের ‘কমিউনিকেটিভ ইংলিশ’ কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আইসিটি শিক্ষায় দক্ষতা বৃদ্ধিতে দ্বিতীয় বর্ষেও ১০০ নম্বরের আইসিটি কোর্স রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ইউনিসেফের সহায়তায় সারাদেশে প্রায় ১২ হাজার আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিটি শিক্ষকের ঘাটতি পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে এ খাতে যুক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০