RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

গরমে বিদ্যুৎ বিল কমানোর কার্যকর উপায়

গ্রীষ্মের তীব্র তাপদাহে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়, যার ফলে মাস শেষে বিদ্যুৎ বিলও অনেক বেশি হয়ে আসে। তবে কিছু সহজ ও কার্যকর অভ্যাস মেনে চললে গরমের সময়ও বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ সাশ্রয়ের কিছু কার্যকর উপায়:

১. ইনভার্টার এসি ব্যবহার করুন

অনেকেই সস্তার কারণে উইন্ডো এসি ব্যবহার করেন, যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। পরিবর্তে ৫-স্টার রেটিংযুক্ত ইনভার্টার এসি বা স্প্লিট এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

2. গিজারের পরিবর্তে বিকল্প ব্যবস্থা নিন

ইলেকট্রিক গিজার অত্যন্ত বেশি বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে—
পানি গরম করার রড ব্যবহার করা যেতে পারে, যা তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে।
গ্যাস গিজার ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।

৩. রান্নাঘরের বিদ্যুৎ খরচ কমান

✅ রান্নাঘরের বায়ু চলাচলের জন্য অনেকেই ইলেকট্রিক চিমনি ব্যবহার করেন, যা অনেক বিদ্যুৎ খরচ করে।
✅ এটি চালু রেখে বন্ধ করতে ভুলে গেলে বিদ্যুৎ বিল আরও বেশি আসে।
✅ পরিবর্তে এক্সজস্ট ফ্যান ব্যবহার করুন, যা কার্যকর এবং বিদ্যুৎ খরচও কম।

৪. ফ্যান ও লাইট ব্যবহারে কৌশলী হোন

সিলিং ফ্যানের স্পিড প্রয়োজন অনুযায়ী ঠিক রাখুন এবং ব্যবহার না হলে বন্ধ করুন।
এনার্জি সেভিং এলইডি লাইট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কমবে।

৫. চার্জার ও অপ্রয়োজনীয় ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুন

✅ ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ শেষ হলে চার্জার আনপ্লাগ করুন
✅ টিভি, ওভেন, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার পরিচালনার পর সুইচ বন্ধ করুন

৬. প্রাকৃতিক আলো ও বাতাস কাজে লাগান

✅ দিনের বেলা খড়খড়ি, জানালা বা পর্দা সরিয়ে ঘরে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করতে দিন।
অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ রাখুন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

বিদ্যুৎ বিল কমানোর জন্য ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই পার্থক্য দেখা যাবে। আধুনিক ও এনার্জি-সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি সচেতন হলে গরমের সময়ও বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০