RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

দুবাইয়ের আক্ষেপ হায়দরাবাদে মেটালো ঈশান কিষান

ছবিঃ সংগৃহীত

এবারের আইপিএলে দলীয় স্কোর ৩০০ ছাড়ানোর সম্ভাবনার কথা আগেই উল্লেখ করেছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। সানরাইজার্স হায়দরাবাদ সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ৩০০ রান করতে পারেনি। তবে হায়দরাবাদ তাদের প্রদর্শনী দিয়ে আইপিএল ইতিহাসে আবারও নিজেদের নাম লিখিয়েছে।

ঘরের মাঠে হায়দরাবাদ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর ২৮৬ রান করেছে। এর আগে, ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের রেকর্ড গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবের সূচনা করেছিলেন ট্রাভিস হেড। তিনি মাত্র ৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে আজকের ম্যাচের আসল নায়ক ছিলেন ঈশান কিষান। হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচেই তিনি রচনা করেছিলেন এক বিস্ময়কর সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে এবার প্রথম অন্য দলের হয়ে খেলতে নেমেই তিনি এই কীর্তি গড়েন।

আগের ৭টি আইপিএল আসরে সেঞ্চুরি না করলেও হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচেই তিনি পূর্ণ করেন সেই স্বপ্ন। মাত্র ৪৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি দলকে বিশাল স্কোরের পথে এগিয়ে নেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ৬টি ছক্কা, যার স্ট্রাইক রেট ছিল ২২৫.৫৩।

২০২০ সালে আইপিএলে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও তা ছুঁতে পারেননি কিষান। বেঙ্গালুরুর বিপক্ষে ইসুরু উদানার বলে ৯৯ রানে আউট হয়ে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন ২৬ বছর বয়সী এই তরুণ ব্যাটার। দুবাইয়ে না পারলেও হায়দরাবাদের মাঠে তিনি প্রমাণ করলেন, তিনি এখনও ফর্মে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০