RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

তিউনিশিয়ায় দুই বছরে বরখাস্ত তিন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দুই বছরের মধ্যে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ তিনজন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। সর্বশেষ প্রধানমন্ত্রী কামেল মাদৌরিকে এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত করার পর দেশটির রাজনৈতিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার রাতে কাইস সাইদ এক ঘোষণায় কামেল মাদৌরির পরিবর্তে সারা জাফারানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সারা জাফারানি ২০২১ সাল থেকে তিউনিশিয়ার সরঞ্জাম ও আবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি তিউনিশিয়ার ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর কাইস সাইদ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য লড়াই শুরু করেন, তবে নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। এরপর থেকেই তিনি বিরোধী রাজনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ীদের উপর নিপীড়ন বাড়িয়ে দেন।

তিউনিশিয়ার প্রেসিডেন্টের রয়েছে যে কোনো বিচারক, মন্ত্রী বা প্রধানমন্ত্রী বরখাস্ত করার এখতিয়ার। সম্প্রতি তিনি বেশ কয়েকজন মন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন এবং মনে করেন যে অনেক মন্ত্রীই যথাযথ যোগ্যতা অর্জনে অক্ষম এবং জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ। গত মাসেও তিনি দেশটির অর্থমন্ত্রী সিহেম বৌঘদিরিকে অপসারণ করেছেন।

নতুন প্রধানমন্ত্রী সারা জাফারানিকে নিয়োগের পর প্রেসিডেন্ট কাইস সাইদ তাকে একটি ফেসবুক বার্তার মাধ্যমে সরকারের সহায়তায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জাফারানিকে তিউনিশিয়ার জনগণের আশা পূরণের পথে সকল বাধা দূর করার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১০

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১২

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৩

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৪

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৬

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৯

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

২০