RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১:০৬ অপরাহ্ন

মেসির দুর্দান্ত কামব্যাক, মায়ামির নাটকীয় জয়

ছবিঃ সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত প্রত্যাবর্তন এবং ইন্টার মায়ামির নাটকীয় জয়! আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি ইনজুরি কাটিয়ে মূল একাদশে ফিরে এসেই গোল করে দিয়েছেন দলকে জয়। রোববার রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি। মেসি সমতা ফেরানোর গোলটি করেন, আর ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি এসেছে বদলি খেলোয়াড় ফাফা পিকল্টের বুট থেকে।

ইনজুরির কারণে টানা তিন ম্যাচ মিস করেছিলেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বদলি হিসেবে ফিরলেও এবার মূল একাদশে ফিরে মাঠে নামেন তিনি। ফিরেই দেখিয়ে দেন তার জাদু! ম্যাচের ২০তম মিনিটে মেসি চমৎকার একটি গোল করে দলকে সমতায় ফেরান। আটলান্টার মিডফিল্ডার বার্তোজ স্লিশকে কৌশলে ছাড়িয়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নেন এবং গোলরক্ষক ব্র্যাড গুজানকে চিপ শটে পরাস্ত করেন।

এর আগে, ম্যাচের ১১তম মিনিটেই আটলান্টাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ইমানুয়েল লাট্টে লাথ। দ্বিতীয় গোলের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু শেষ হাসি হাসে মায়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে কর্নার কিক থেকে জর্দি আলবার ক্রসে ফাফা পিকল্ট দুর্দান্ত হেডে গোল করেন। আটলান্টার ডিফেন্ডার আজানি ফর্চুনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি, যা মায়ামির হয়ে তার প্রথম গোল।

ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তার মতো এত সুন্দর গোল খুব কমই দেখা যায়। পিকল্টের গোলও আমাদের জন্য বিশাল আনন্দ নিয়ে এসেছে।’

এই জয়ের মাধ্যমে চার ম্যাচে তিন জয় নিয়ে এগিয়ে আছে ইন্টার মায়ামি। এরপর ২৯ মার্চ ঘরের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০