RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

ছবিঃ সংগৃহীত

রিয়াল মাদ্রিদ শুরুতে পিছিয়েই পড়েছিল। তাতে হারের শঙ্কা কিছুটা হলেও জেগেছিল। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সে সব শঙ্কা উবে যায়। ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে মাদ্রিদ।

এই জয়ে লস ব্লাঙ্কোসরা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেলো। তবে কার্লো আনচেলত্তির দল দুটি বেশি ম্যাচ খেলেছে। রবিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বার্সা, যেখানে শিরোপা দৌড়ের পরিস্থিতিটা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
মাদ্রিদ অবশ্য এই ম্যাচের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল, কারণ মাত্র ৭২ ঘণ্টা আগেই তারা চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছিল। তবে ক্লান্তি সত্ত্বেও কার্লো আনচেলত্তির দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। বিশেষ করে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ জয় তুলে নেয়।

আগের ম্যাচের ধকলের কথা মাথায় রেখে কোচ আনচেলত্তি এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে বেঞ্চে রেখেছিলেন। ওদিকে স্বাগতিক ভিয়ারিয়াল শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। আয়োজে পেরেজের একটি শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া, তবে পরবর্তী কর্নার থেকেই গোল হজম করতে হয় মাদ্রিদকে। বল রিবাউন্ড হয়ে পৌঁছায় হুয়ান ফয়েথের কাছে, যিনি কাছ থেকে সহজেই জালে জড়ান বলটা।
তবে মাদ্রিদ দ্রুতই ম্যাচে ফিরে আসে। ১৭ মিনিটে এমবাপ্পে সমতা ফেরান, ব্রাহিম দিয়াজের একটি লব শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে ফরাসি ফরোয়ার্ড সহজেই গোল করেন। এর কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। লুকাস ভাসকেজের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এটি তার লা লিগায় ২০তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা রবার্ট লেভান্ডভস্কির (২১ গোল) আরও কাছে নিয়ে গেছে তাকে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ এখন লা লিগার শীর্ষে, তবে বার্সেলোনার হাতে এখনও সুযোগ আছে ব্যবধান কমানোর। নিজেদের হাতে থাকা দুই ম্যাচ জিতলে তারাই চলে আসবে শীর্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০