RCTV Logo বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

আমির-রণবীরের ছবি হাতে দাঁড়িয়ে আলিয়া, কেন?

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি একটি বিশাল পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। পোস্টারটিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও অভিনেতা রণবীর কাপুরের ছবি শোভা পাচ্ছে। আর পোস্টারের নিচে বড় করে লেখা— “একে বনাম আরকে”

পোস্টারটি দেখার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। কেউ ভেবেছিলেন, হয়তো নতুন সিনেমার ঘোষণা আসতে চলেছে। আবার কেউ মিউজিক ভিডিওর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

অবশেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা উঠল! আলিয়া ভাট শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এটি আসলে ড্রিম ইলেভেনের একটি মজার বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু টুইস্ট তখনই আসে, যখন ঋষভ জানান— তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান!

জবাবে আমির খান মজার ছলে বলেন,
“শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!”

এরপরই রণবীর কাপুরের এন্ট্রি, যেখানে আমির ভুল করে তাকে রণবীর সিং বলে বসেন!

এতেই চটে যান রণবীর কাপুর! তিনি পাল্টা বলেন,
“আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?”

আমির খানও মজার ছলে উত্তর দেন,
“সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!”

ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, “সোহেল বললেই পারতে!” 😆

এখানেই শেষ নয়! রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন,
“উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!”

পাশে থাকা জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়ালগে বলে ওঠেন,
“বিরু, টিসু দাও… ইস্যু দিও না!”

এরপর আমির খান বলেন,
“এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!”

এ কথা শুনে রণবীর চিৎকার করে বলেন,
“আমি শুনতে পাচ্ছি, কালা নই!”

এরপরই দুজনের মধ্যকার ফ্যান্টাসি ক্রিকেট লড়াইয়ের ঘোষণা আসে—

  • আমির খান তার দলে নেন ঋষভ পান্তকে
  • রণবীর কাপুর তার দলে নেন রোহিত শর্মাকে

এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে!

  • কেউ লিখেছেন, “আন্দাজ আপনা আপনা-র ফ্লেভার ফিরে পেলাম!”
  • আরেকজন লিখেছেন, “আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!”
  • অনেকে বলেছেন, “অসাধারণ লাগল!”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১০

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১২

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৩

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৪

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৫

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

১৬

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

১৭

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

১৮

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১৯

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

২০