RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন

আকস্মিক কুয়াশায় ঢাকা পড়ল চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৭ ডিগ্রি

ছবিঃ সংগৃহীত

মধ্য মার্চে আকস্মিক ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেল চুয়াডাঙ্গা জেলা। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশায় সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। প্রায় সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান কুয়াশায় আচ্ছাদিত ছিল।

এই অস্বাভাবিক কুয়াশা এবং তাপমাত্রার উচ্চতা অনেককেই অবাক করেছে। এদিন চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রাজমিস্ত্রি জিয়াউর রহমান জানান, তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় কাজে বের হন এবং রাস্তায় বের হয়ে দেখেন যে, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশা অব্যাহত ছিল। যদিও শীতের তীব্রতা ছিল না, তবে কুয়াশার কারণে পৌষ মাসের মতো অনুভূতি হচ্ছিল। এ ধরনের কুয়াশার কারণ সম্পর্কে সাধারণ মানুষ কেউ কিছু জানে না।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ৯টা পর্যন্ত কুয়াশা ছিল, তবে তাপমাত্রা ছিল বেশ উচ্চ। বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০