RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

চবির ৫ম সমাবর্তন ১৪ মে

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ মে (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভা উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ১৪ মে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সমাবর্তনের বিস্তারিত তথ্য শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং ১৫ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ৫ম সমাবর্তন একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই অনুষ্ঠানটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০