RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ইংল্যান্ডের বিদায়,‘বি’ গ্রুপে সমীকরণ জটিলতা তুঙ্গে

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তান এবং ইংল্যান্ড, দুই দলের জন্যেই ম্যাচটা ছিল ডু অর ডাই। আফগানিস্তান সেই লড়াইটা জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে। জো রুটের সেঞ্চুরি কিংবা জেমি ওভারটনের ব্যাটে চড়ে ৪৮ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল ইংলিশরা। তবে শেষ দুই ওভারে বদলে যায় চিত্রপট। শেষদিকে বাউন্ডারি বের করতে না পেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই গুডবাই জানাল ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে ‘বি’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণ। কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর। যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান। আর ইংল্যান্ড এর বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের আগেই বিদায় ঘটে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছুই হারানোর নেই। তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে। ৩ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের।

একই কথা অস্ট্রেলিয়ার জন্যেও প্রযোজ্য। অজিরা যদি হেরে যায়, তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে। আর আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিফাইনালে। তাদের জন্য অস্ট্রেলিয়া ম্যাচটি আরেক নকআউট ম্যাচ।

তবে কোন ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার।

আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য।

এদিকে আজ বিকাল ৩টায় নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে পাকিস্থান ও বাংলাদেশ।যে ম্যাচে জিতলেও শেষ হবে চ্যাম্পিয়ন ট্রফি যাত্রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০