RCTV Logo আরসিটিভি ডেক্স
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

রোজার পর মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে কমিয়ে আনার আশা অর্থ উপদেষ্টার

ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রোজার পর মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “আমরা চাল, ডাল, চিনির মতো পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করছি। চিনির দাম ইতিমধ্যে যুক্তিসংগত পর্যায়ে নেমে এসেছে। অন্যান্য পণ্যের দামও যুক্তিসংগত পর্যায়ে আনার চেষ্টা চলছে।” তবে তিনি স্বীকার করেন যে সরবরাহ নিশ্চিত হলেও বাজার ব্যবস্থাপনার কারণে কখনও কখনও ভোক্তারা সঠিক দামে পণ্য পায় না।

তিনি আরও বলেন, “যারা পণ্য মজুত করে রাখে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি চালাচ্ছে।” তিনি উল্লেখ করেন, কিছুটা দামের তারতম্য হতে পারে, তবে এটি যেন কোনো সংকটে পরিণত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

উপদেষ্টা বলেন, “রোজার সময় যাতে কোনোভাবেই দাম না বাড়ে, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। মূল্যস্ফীতি ইতিমধ্যে এক শতাংশ কমেছে। আমাদের লক্ষ্য হলো এটিকে ধারাবাহিকভাবে কমিয়ে আনা এবং রোজার পর ৭ থেকে ৮ শতাংশের মধ্যে নামিয়ে আনা। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও যোগ করেন, “মূল্যস্ফীতি বেড়ে গেলে জীবনযাত্রার মান কমে যায়। এবার বেশ কিছু পণ্য আমদানি করতে হয়েছে, যা আমাদের বৈদেশিক রিজার্ভের ওপর প্রভাব ফেলেছে।” এছাড়াও, বিস্কুটের ওপর ভ্যাট কমানো হয়েছে বলে জানান তিনি এবং বলেন, “এখন বিস্কুটের দাম কমেছে। রোজার সময় প্রয়োজনীয় আরও কিছু পণ্যের দাম কমানোর বিষয়েও আমরা কাজ করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০