RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

ভিনিসিয়ুসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানায় স্প্যানিশ ক্লাবটি।

চুক্তি নবায়নের ঘোষণা আসে একদিন আগে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর। ওই বৈঠকে ক্লাব আগের তুলনায় উন্নত আর্থিক প্রস্তাব দেয়। তাতেই চুক্তি নবায়নের বিষয়টি আলোর মুখ দেখে। প্রায় এক বছরের বেশি সময় ধরে আলোচনা অচলাবস্থায় থাকায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।

চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস জুনিয়র আমাদের খেলোয়াড়ের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।’

ভিনিসিয়ুসের ক্লাবে অবদানের কথাও তুলে ধরেছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৮ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে ভিনিসিউস রিয়াল মাদ্রিদে যোগ দেয়। আমাদের হয়ে আট মৌসুমে সে ৩৭৫টি ম্যাচ খেলেছে, ১২৮টি গোল করেছে এবং জিতেছে ১৪টি শিরোপা— দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপারকোপা।’

বিবৃতিতে রিয়াল আরও যোগ করেছে, ‘এসব শিরোপা জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নৈপুণ্য, অ্যাসিস্ট এবং গোলের মাধ্যমে সে বড় ভূমিকা রেখেছে। ভিনিসিউস এখন আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।’

ইএসপিএনের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনায় রেখেছিল রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর বিরতি কাটিয়ে গত সোমবার ভালদেবেবাসে অনুশীলনে ফেরেন ভিনিসিউস। বুধবার তার এজেন্ট ফ্রেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস রিয়ালের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেস এবং প্রধান স্কাউট জুনি কালাফাতের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরই আলোচনার অগ্রগতি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ শুক্রবার এলেই কবরস্থান ও মসজিদ পরিষ্কারের ছুটেন তরুনরা।

ভিনিসিয়ুসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ

গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

শিশুদের ওপর নেতিবাচক প্রভাব, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের

পরিবর্তন হয়ে নতুন নামে আসছে র‌্যাব

১০

সকালে হাসপাতালে সন্তান প্রসব, দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন উম্মি

১১

বগুড়ায় সাতসকালে বাসচাপায় ৬ দিনমজুর নিহত

১২

আজ ০৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৭ আগস্ট ২০২৬

১৪

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

১৬

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

১৭

ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

১৮

বাড়ির পাশের পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

১৯

গাইবান্ধায় গাঁজাসহ তিনজন আটক

২০