RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি 
২৮ জুলাই ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি লিংকন

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে সড়ক দুইটির উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক মোতাহার আলী, প্রচার সম্পাদক আবু বকর, জেলা ওলামাদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দৈর্ঘ্যের পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১৬২৫ মিটার দৈর্ঘ্যের মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়ক উন্নয়ন কাজ করা হবে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জহির লিমিটেড সড়ক উন্নয়ন কাজ দুটি সম্পন্ন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি লিংকন

গাইবান্ধায় ৭ বছরের শিশু কে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন 

‎অবৈধ মৎস্য আহরণে অভিযান প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জব্দ জাল পুড়লো প্রশাসন

বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত : রুনা লায়লা

এক হাজার কিলোমিটার হাঁটার পদযাত্রায় টেকনাফ থেকে নীলফামারীতে

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১০

শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল 

১১

তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

১২

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

১৩

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৪

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

১৫

গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

১৬

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

১৭

কমলো সোনা ও রুপার অলঙ্কারের দাম

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

‘দুঃসময়ের কান্ডারি থেকে বঙ্গভবনের পথে: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে মির্জা ফখরুল’

২০