RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টজুড়ে যে মানুষটি পুরো দেশকে আশার আলো দেখিয়েছিলেন, সেই লিওনেল মেসির চোখ জুড়ে শুধুই নিঃশব্দ হাহাকার। তবে নীরবতা ভেঙে মুখ খুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার ক্যাপশনে মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব… মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’

‘আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।’

৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়েছেন। কীভাবে পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে—সেই স্মৃতিগুলোকেই হৃদয়ে ধারণ করতে চান তিনি।

ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় মেসি আরও লেখেন, ‘আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১০

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১১

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১২

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৪

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৫

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৬

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৭

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১৮

দেশের বাজারে বাড়ল সোনার দাম

১৯

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

২০