RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ মে ২০২৬, ১:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় তরুণীর আত্মহত্যা

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকায় সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার জেলার ভুল্লি থানার কচুবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে। তিনি মুন্সিপাড়ায় জনাব মোঃ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের অজান্তে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সুমাইয়া। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

বিচারকরা স্বাধীন বলেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পান: আইনমন্ত্রী

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ খুলবে ইরান

ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাঁচ জেলায় তাপপ্রবাহ

১০

নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা

১১

অপটার প্রিমিয়ার লিগ মৌসুম সেরা একাদশে আছেন যারা

১২

ইরানে আবারও হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

১৪

আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হজ পালনকারীরা

১৫

আজ ২৬ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২৬ মে ২০২৬

১৭

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৮

বিশ্ববাজারে কমল তেলের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

১৯

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

২০