RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে। খবর বিবিসির।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বেকা উপত্যকায় হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে এবং সেনাবাহিনীকে তিনি আরও শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে যুদ্ধবিরতির মধ্যেও সীমান্ত এলাকায় ছোটখাটো সংঘর্ষ চলছিল। নতুন এই হামলার পর পরিস্থিতি আবারও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরায়েল ইতোমধ্যে ৬০০-এর বেশি যোদ্ধাকে হত্যা করেছে। তিনি বলেন, এখন হামলার তীব্রতা আরও বাড়ানো হবে।

গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলা মূলত দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ ছিল। তবে এবার পূর্ব লেবাননের বেকা উপত্যকাতেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এসব এলাকা থেকে তাদের ওপর রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছিল।

এদিকে ইরান বলেছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য সব ফ্রন্টে যুদ্ধবিরতি প্রয়োজন। তবে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া প্রতিদিন নতুন নতুন এলাকায় বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দেওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

বিচারকরা স্বাধীন বলেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পান: আইনমন্ত্রী

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ খুলবে ইরান

ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাঁচ জেলায় তাপপ্রবাহ

১০

নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা

১১

অপটার প্রিমিয়ার লিগ মৌসুম সেরা একাদশে আছেন যারা

১২

ইরানে আবারও হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

১৪

আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হজ পালনকারীরা

১৫

আজ ২৬ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২৬ মে ২০২৬

১৭

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৮

বিশ্ববাজারে কমল তেলের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

১৯

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

২০