RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১০ মে ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পরে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এরআগে গত ৪ মে অনলাইন নিউজ প্রোর্টাল আরসিটিভি নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেদিনই ইউএনও সাক্ষরিত এক নোটিশে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির নোটিশে বলা হয়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংবাদপত্রে কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি যথাযথভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে জরুরী ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হলো।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

নীলফামারীতে এনসিপির চেয়ারম্যান ও মেয়র দুই প্রার্থী ঘোষণা 

উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পরে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ৫ তারকা, গভীর সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

নাটোরে বিদেশি পর্যটক হেনস্তা, আটক ২

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

১০

বিরল রোগে হারিয়েছেন ২ সন্তানকে, তৃতীয় ছেলেকে বাঁচাতে মায়ের লিভার দান

১১

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

১২

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন

১৩

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

১৪

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ

১৫

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

১৬

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

১৭

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৮

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১৯

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

২০