RCTV Logo বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

কারিনাই কী সাইফের ঘটনার নেপথ্যে? অভিনেত্রীর মন্তব্যে ফের ধোঁয়াশা

ছবি ; সংগৃহিত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ, এবং অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলে গিয়েছে। তবে বিতর্ক থামেনি। নানা তথ্য উঠে আসতে শুরু করে এবং এমন প্রশ্নও উঠছে, আদৌ সাইফের ওপর কোনো হামলা হয়েছিল কিনা?

সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন, পুরো হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন উঠেছে যে, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর খান। এর মধ্যেই অভিনেত্রী একটি রহস্যময় পোস্টও করেন।

সাইফের ওপর ছয় বার ছুরিকাঘাত করা হয়েছিল, এবং শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে গুরুতর অস্ত্রোপচার করা হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে অনেকেই চমকে ওঠেন। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে কোনো ক্ষতের চিহ্নই ছিল না। তাঁর পরিষ্কার কামানো দাড়ি, ঝকঝকে চেহারা এবং চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহের সৃষ্টি হয় অনেকের মধ্যে। তাহলে কি তেমন কিছুই হয়নি?

কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, “বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন—এই বিষয়গুলো আপনি কখনোই বুঝবেন না, যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে। জীবনসংক্রান্ত বিভিন্ন ধারণা বা কল্পনা কখনোই বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। কিন্তু যখন আপনার পালা আসবে, তখন আপনারও মাটিতে পা পড়বে।”

এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, সাইফকে ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হল, কিন্তু হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দিলেন না সাইফ! গ্রেফতার হওয়া ব্যক্তির মুখ সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে মেলে না। তাই তার ধারণা, সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি হিসেবে এই পুরো ঘটনা সাজানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১১

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১২

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৩

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৪

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৫

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৬

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৭

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৮

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

১৯

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২০