আরসিটিভি ডেস্ক 

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব আঠিয়া বাড়ি এলাকায় আজ সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী একটি দোকানের সামনে রবিউল নামের এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
নিহত রবিউল একই এলাকার আব্দুল মালেকের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ বলেন , ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন