RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও নৌকার মালিকপক্ষের লোক আনকার মিয়া ধান কেটে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় আনকার মিয়া সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রঞ্জন পানিতে পড়ে নিখোঁজ হন।

পরে স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ জানান, রঞ্জন গত ১৫–২০ দিন ধরে এলাকায় ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া জানান, মরদেহ থানায় আনা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?  

সাবেক বাণিজ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার 

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ ডে পালিত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের কালোদিন আজ

২০২৬ সালের পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত

আবারও কমল স্বর্ণের দাম

১০

ফিরেই রেকর্ড জয়ের নায়ক রোহিত

১১

বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন

১২

প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি

১৩

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন

১৪

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

১৫

আজ ০৫ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৫ মে ২০২৬

১৭

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি, বাদ আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি

১৮

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি

১৯

ঠাকুরগাঁওয়ে টানা কালবৈশাখী ঝড়ে সবজি বাজারে প্রভাব, বেড়েছে দামের চাপ

২০