RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সাবেক বাণিজ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার 

ছবিঃ সংগৃহীত

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে রংপুরের মাহিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে মাহিগঞ্জ এলাকায় পুলিশ একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর আলম (৫৬) গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃত নুর আলম কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী এবং এলাকায় ‘পোষ্যপুত্র’ হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, নুর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে মঙ্গলবার (৫ মে) আদালতে সোপর্দ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?  

সাবেক বাণিজ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার 

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ ডে পালিত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের কালোদিন আজ

২০২৬ সালের পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত

১০

আবারও কমল স্বর্ণের দাম

১১

ফিরেই রেকর্ড জয়ের নায়ক রোহিত

১২

বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন

১৩

প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি

১৪

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন

১৫

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

১৬

আজ ০৫ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০৫ মে ২০২৬

১৮

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি, বাদ আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি

১৯

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি

২০