লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ডিএক্স ও এস্কাফ সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স ও ২ বোতল এস্কাফ জব্দ করা হয়।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে জেলার কালীগঞ্জ থানার ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোছাঃ মিনারা খাতুন (৪৫) এর বসতবাড়ির উঠান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিনারা খাতুন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা।
র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন