RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

প্রবাসীদের হুঁশিয়ারি, ৬ দাবি আদায় না হলে রেমিট্যান্স শাটডাউন

ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাত, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও পাসপোর্ট থেকে নো-এন্ট্রি নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা।

তাদের দাবি আদায় না হলে, তারা রেমিট্যান্স শাটডাউন (প্রবাসী আয় পাঠানো বন্ধ) কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরব আমিরাত ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ বলেন,
“আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বসে আমাদের দাবি তুলে ধরতে চাই। দ্রুত তার সাক্ষাৎ চাই। যদি আমাদের ন্যায্য দাবি পূরণ না করা হয়, তবে রেমিট্যান্স শাটডাউনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন,
“আমরা তো দেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদেশে আন্দোলন করেছি। কিন্তু দেশে ফিরে মানবেতর জীবনযাপন করছি। আমাদের অনেকেই ৬ মাস, ২ বছর, এমনকি ২০ বছর প্রবাসে কাটিয়ে এসেছি।”

প্রবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো জুলাই বিপ্লবে প্রবাসীদের ত্যাগের স্বীকৃতি দেওয়া।
খালেদ সাইফুল্লাহ বলেন,
“আমরা চাই, জুলাই বিপ্লবের ইতিহাসে আমাদের অবদান লিপিবদ্ধ হোক। যেসব প্রবাসী সেখানে আন্দোলন করেছেন, তাদের নাম ইতিহাসে লেখা হোক।”

সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন যে, জুলাই বিপ্লবের সময় স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানোয় অনেক প্রবাসীকে হয়রানির শিকার হতে হয়েছে।

তারা দাবি করেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ এই আন্দোলনের সুযোগ নিয়ে, প্রবাসীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেন। তৎকালীন কনস্যুলার বিএম জামাল এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে প্রবাসীরা অভিযোগ করেন এবং তার বিচার দাবি করেন।

প্রবাসীদের ৬ দফা দাবি:

১. আরব আমিরাতসহ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
2. সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ফেরত প্রবাসীদের ‘নো-এন্ট্রি’ নিষেধাজ্ঞা তুলে নিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা।
3. একই মামলায় এখনো যেসব প্রবাসী গ্রেফতার হচ্ছেন, তাদের গ্রেফতার প্রক্রিয়া কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত বন্ধ করা।
4. তৎকালীন কূটনীতিক ও কনসাল জেনারেল বিএম জামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
5. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তার জন্য ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে’ তাদের অন্তর্ভুক্ত করা।
6. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলকে সাক্ষাৎকারের অনুমতি দেওয়া।

প্রবাসীরা সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, যদি যথাযথ উদ্যোগ নেওয়া না হয়, তবে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০