RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

আগাম জামিন পেলেন আমির হামজা

ছবিঃ সংগৃহীত

উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মানহানি মামলায় মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক। এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন তিনি। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা।

প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

১২

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

১৩

সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

১৪

বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

১৫

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ

১৬

বজ্রপাতের সময় করণীয় জানুন

১৭

যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

আগাম জামিন পেলেন আমির হামজা

১৯

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

২০