RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আজ চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি

ছবিঃ সংগৃহীত

ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে আজ। চট্টগ্রামের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে চট্টগ্রামে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই সংস্করণে দুই দলের আগের সব ম্যাচই হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ৬টি ম্যাচ খেলে বাংলাদেশ সমান সংখ্যক ম্যাচ জিতেছে এবং হেরেছে।

তবে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউইদের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এই ভেন্যুতেই শ্রীলংকার বিপক্ষে খেলে ৫৯ রানে পরাজিত হয়েছিল।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে আগে ব্যাট হাতে নামলে বড় রান গড়তে হবে, পরে ব্যাটিং করলে বড় রান তাড়া করতে হবে- এমনটাই বলছে ইতিহাস। এই মাঠে তাই ব্যাটারদের দাপট দেখানোর বিকল্প নেই।

বোলিংয়ের দুই বিভাগেই টাইগার বোলাররা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। এবার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব।

ওয়ানডের মতো নিউজিল্যান্ডের দলটা এই ফরম্যাটেও কিছুটা অনভিজ্ঞ। তবে যারা আছেন তাদের নিয়েই সর্বোচ্চটা দিয়ে লড়তে চান কিউই অধিনায়ক টম ল্যাথাম।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/আবদুল গাফফার সাকলাইন/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

১২

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

১৩

সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

১৪

বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

১৫

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ

১৬

বজ্রপাতের সময় করণীয় জানুন

১৭

যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

আগাম জামিন পেলেন আমির হামজা

১৯

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

২০