RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

সময় যতই ঘনিয়ে আসছে ততই যেন ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে জটিলতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক প্রস্তাব ঘিরে ফুটবল বিশ্বকাপ ঘিরে এবার যেন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোল্লি প্রস্তাব দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় যেন ইতালিকে সুযোগ দেয় ফিফা।

এই প্রস্তাবটি তিনি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং খোদ মার্কিন প্রেসিডেন্টকেও। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর।

জাম্পোল্লি বলছেন, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন‍্য ট্রাম্প ও (ফিফা সভাপতি জিয়ান্নি) ইনফান্তিনোকে বলেছেন।

তবে এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল ফুটবল নয়—বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব‍্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ‍্যে এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

গণপরিবহনের ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, রংপুরসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

গরমে শরীরের যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১০

হরমুজ থেকে মাইন অপসারণে কত দিন লাগবে, জানাল পেন্টাগন

১১

ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রোনালদোর

১২

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত

১৩

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

ফাইনালের টিকিট পেল বায়ার্ন মিউনিখ

১৫

কমলো সোনা ও রুপার দাম

১৬

গোল করে মাঠ ছাড়লেন ইয়ামাল, শিরোপার খুব কাছে বার্সেলোনা

১৭

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

১৮

রংপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. জহুরুল হক

১৯

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

২০