RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে গোসরে নেমে পানিতে ডুবে  দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে ফিরে হোসেন আলী ও রহমত আলী তাদের বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর দুই ভাইকে দেখতে না পেয়ে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনের ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, রংপুরসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

গরমে শরীরের যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হরমুজ থেকে মাইন অপসারণে কত দিন লাগবে, জানাল পেন্টাগন

১০

ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রোনালদোর

১১

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৩

ফাইনালের টিকিট পেল বায়ার্ন মিউনিখ

১৪

কমলো সোনা ও রুপার দাম

১৫

গোল করে মাঠ ছাড়লেন ইয়ামাল, শিরোপার খুব কাছে বার্সেলোনা

১৬

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

১৭

রংপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. জহুরুল হক

১৮

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

১৯

হালান্ড জাদুতে শীর্ষে পেপ গুয়ার্দিওলার ম্যানসিটি

২০