RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

ছবিঃ সংগৃহীত

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। ঐতিহাসিক প্রেক্ষাপটে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার সূচনা হয়েছিল স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের হাত ধরে।

তিনি তার প্রিয় লেখক এবং স্প্যানিশ সাহিত্যের প্রবাদপুরুষ মিগেল ডি সার্ভান্তেসের প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে স্পেনে এই প্রথা শুরু করেন। তার উদ্যোগেই ১৯২৬ সালে স্পেনে প্রথমবারের মতো ‘বই দিবস’ পালিত হয়েছিল।

পরবর্তীতে ইউনেস্কো ১৯৯৫ সালে প্রথম এই দিবসটি পালনের ঘোষণা দেয়। দিনটি নির্ধারণের পেছনে একটি বিশেষ কারণ রয়েছে— ২৩ এপ্রিল হলো বিশ্বসাহিত্যের তিন দিকপাল উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডি সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো ডি লা ভেগার মৃত্যুবার্ষিকী। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ইউনেস্কো একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করে। সেই শহরটি পুরো বছরজুড়ে বই এবং পড়ার অভ্যাস বাড়াতে নানা কর্মসূচি পালন করে। এ বছর ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ বা বিশ্ব বই রাজধানী হিসেবে নির্ধারণ হয়েছে মরক্কোর শহর রাবাত।

প্রতি বছর এই দিনটি বই পড়ার গুরুত্ব ছড়িয়ে দিতে, বইয়ের প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে এবং সৃজনশীল কাজের মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বজুড়ে পালিত হয়। মূলত লেখক, প্রকাশক এবং পাঠকদের মধ্যে একটি নিবিড় সেতুবন্ধ তৈরি করাই এই দিবসের প্রধান লক্ষ্য।

বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশে এই দিনটি পালিত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন দেশে বইমেলা, আলোচনা সভা, সাহিত্য প্রতিযোগিতা এবং পাঠচক্রের আয়োজন করা হয়। অনেক দেশের পাঠকরা একে অপরকে বই এবং ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত

রংপুর মহানগর যুবদলের উদ্যোগে জুলাই শহীদদের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৫ সালের প্রশ্নে পৌনে দুই ঘন্টা পরিক্ষা দিল এইচএসসি পরিক্ষার্থীরা

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাটোরে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সৈয়দপুরে মেলার আড়ালে লটারি ও জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ 

আজ আইসক্রিম খাওয়ার দিন

১০

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১১

বছরে কোটি টাকার ভেজাল ওষুধের কারবার, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

১২

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

১৩

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে রেকর্ড ৭টি অ্যাসিস্ট করেও গোলবঞ্চিত মাইকেল ওলিসে

১৫

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরের লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

১৮

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২০