RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২:০৬ অপরাহ্ন

মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

ছবিঃ সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

আইআরজিসির গোয়েন্দা সদস্যদের বিশেষ অভিযানে এই চার ‘এজেন্টকে‘ গ্রেফতার করা হয়। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের স্পর্শকাতর সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থানের তথ্য পাঠাতেন। চলমান ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যেই তারা এই গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোসাদের নির্দেশে দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি এবং সামরিক অবকাঠামো সংক্রান্ত গোপন তথ্য পাচারের কাজ করে আসছিলেন। তবে গ্রেফতারকৃতদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। আইআরজিসি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই গ্রেফতারের ঘটনাটি ঘটল। এর আগেও ইরান বেশ কয়েকবার তাদের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য মোসাদকে দায়ী করেছে।

এর আগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০