RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিলো ইরান

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান।তেহরানেরএকটিসূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ইরান কোনো হামলা চালাবে না। খবর:রয়টার্স

তবে এই প্রস্তাবের একটি শর্ত রয়েছে। এটি তখনই কার্যকর হবে, যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মানতে প্রস্তুত থাকবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার নাবিক ও শত শত ট্যাংকার এই অঞ্চলে আটকে পড়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।

সূত্রটি আরও জানায়, ইরান ওমানের জলসীমার একটি অংশে জাহাজ চলাচল বাধাহীনভাবে চালুর বিষয়ে আগ্রহী হতে পারে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট নয় যে, খনন করা মাইন অপসারণ বা নির্দিষ্ট কিছু জাহাজকে ছাড় দেয়ার মতো শর্ত অন্তর্ভুক্ত থাকবে কি না।

এছাড়া এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, সেটির ওপরই চূড়ান্ত সমঝোতা নির্ভর করছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে এটি হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের বিরোধপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করার দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। তবে এখনও ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। এর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পণ্য এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্যও এই প্রণালির গুরুত্ব বেশি। কারণ এই তিন দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি পণ্য হরমুজ প্রণালি দিয়ে আসে। এছাড়া সার, রাসায়নিকসহ অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০