RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৬:১০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি। তাদের অভিজ্ঞতা কম ছিল। প্রফেসর ইউনূস ভালো লোক, তিনি পৃথিবী বিখ্যাত। কিন্তু তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গেছে। এ যে হামের টিকা না আনার কারণে বহু লোক জীবন দিয়েছে। অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়।

তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে কিন্তু অভিজ্ঞতার অভাবে সফল হতে পারেনি।’

তিনি বলেন, ‘অবশেষে তাদের (অন্তর্বর্তী সরকার) একটা কৃতিত্ব দিই— তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ।

আশা করব এ রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে। জাতি সমৃদ্ধ হবে।’

স্পিকার বলেন, ‘বিগত সরকারের লিগেসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে। এরমধ্যে একটি হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না।

সংবিধান পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধিরা। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিনদিনের সরকারি সফরে ভোলায় এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০