RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে মাঠের লড়াইয়ের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে মাঠের বাইরের বিতর্কই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ পরিস্থির প্রেক্ষাপটে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার যে আবেদন করেছিল ইরান, তা ফের একবার সরাসরি নাকচ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ইরানের ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার অজুহাতে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিল। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ফিফা এই অনুরোধ গ্রহণ করেননি।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে, লজিস্টিক বা কৌশলগত কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা অসম্ভব। বিশ্বকাপের সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্ক আরও উসকে দিয়েছে।

ট্রাম্প লিখেছিলেন, ইরানের খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত হবে না। এই বক্তব্যের পর ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ সাফ জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত না হলে যুক্তারাষ্ট্রে খেলতে যাবে না ইরান। এমনকি ইরানের ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অশ্চিয়তা প্রকাশ করেছিলেন।

২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে ‘জি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী ইরানের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হবে।

ইরানের বয়কট করার হুমকির মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত ৩১ মার্চ তুরস্কে ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দেখা করেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান বিশ্বকাপ খেলবে এবং নির্ধারিত ভেন্যুতেই খেলবে। ইনফান্তিনোর মতে, ফুটবলকে রাজনীতির উর্ধ্বে রাখা উচিত এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০