ফোনের মেয়াদ শেষ কিনা বুঝবেন যেভাবে
নতুন ফোন কেনার পর হয়তো দু-একবার সার্ভিসিং করিয়েছেন, কিন্তু ফোন এখনো চলছে! কখনো কি ভেবেছেন, আপনার ফোনের কার্যকারিতা শেষ হয়ে যাচ্ছে কিনা? যেকোনো জিনিসের মতো স্মার্টফোনেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। যদিও আনুষ্ঠানিকভাবে এর মেয়াদ ঠিক করা হয়নি, তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন, ফোন বদলানোর সময় এসেছে।
ভালো ব্র্যান্ডের একটি স্মার্টফোন সঠিকভাবে যত্ন নিলে বছরের পর বছর ব্যবহার করা যায়। অনেক ফোন ৮ থেকে ১০ বছর পর্যন্ত টিকে যেতে পারে, তবে মাঝেমধ্যে ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
তবে বর্তমান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশ কৌশলী। বেশিরভাগ কোম্পানি ২-৩ বছর পর সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়, যার ফলে পুরোনো ফোনের কার্যকারিতা কমে যায় এবং নতুন ফোন কেনার প্রয়োজনীয়তা দেখা দেয়।
গড় হিসাবে, একটি স্মার্টফোন সাধারণত ২.৫ বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স দেয়। তবে ব্র্যান্ড ও ব্যবহারের ধরন অনুযায়ী এই সময় কম-বেশি হতে পারে—
- আইফোন: ৪-৮ বছর
- স্যামসাং: ৩-৬ বছর
- গুগল পিক্সেল: ৩-৫ বছর
ফোনের আয়ু দীর্ঘ করতে চাইলে নিয়মিত সফটওয়্যার আপডেট, ব্যাটারি পরিবর্তন, ওভারচার্জিং এড়িয়ে চলা এবং স্টোরেজ পরিষ্কার রাখার মতো যত্নের বিষয়গুলো মেনে চলা জরুরি।
মন্তব্য করুন