পরীক্ষামূলক
LIVE TV

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ট্রাম্পের মনোনীত পাম বন্ডি

ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী মার্কিন বিচার বিভাগের শীর্ষ দায়িত্বে আসছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ৫৪-৪৬ ভোটে সিনেট বন্ডির নিয়োগ চূড়ান্ত করে।

  • ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ৫৩ জন রিপাবলিকানের সঙ্গে যোগ দিয়ে বন্ডির পক্ষে ভোট দেন
  • এই নিয়োগ বিচার বিভাগে ট্রাম্পের প্রভাব আরও বিস্তারের সুযোগ তৈরি করবে।

৫৯ বছর বয়সি বন্ডি সম্প্রতি নিশ্চিতকরণ শুনানিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে—

  • তিনি বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখবেন
  • কোনো অপরাধ বা দেওয়ানি মামলায় রাজনৈতিক প্রভাব বিস্তার করবেন না

তবে আইনপ্রণেতাদের উদ্বেগ রয়েছে যে, ট্রাম্প যদি অবৈধ বা অনৈতিক কোনো আদেশ দেন, তবে বন্ডি সেটি প্রতিহত করবেন কি না— বিশেষ করে যখন ট্রাম্পবিরোধী কয়েকজন প্রসিকিউটর বরখাস্ত হয়েছেন।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর, ট্রাম্প একটি নির্বাহী আদেশে—

  • ফেডারেল আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে
  • তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন সব নাগরিক ও অপরাধ তদন্ত সংস্থার কার্যক্রম পর্যালোচনা করতে

বন্ডির পটভূমি ও বিতর্ক

  • পাম বন্ডি এক দশকেরও বেশি সময় প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন
  • ২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচার চলাকালীন তিনি ট্রাম্পের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন।
  • অভিযোগ রয়েছে যে, তিনি ২০২০ সালের নির্বাচনে ভোট কারচুপির কিছু অসত্য দাবি সমর্থন করেছিলেন।
  • দায়িত্ব গ্রহণের পর জানা গেছে, বন্ডি ট্রাম্পের মিডিয়া কোম্পানি (ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ)-এর শেয়ারধারী, যা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে

প্রথম পছন্দ ছিলেন না বন্ডি

  • ট্রাম্পের প্রথম পছন্দ ছিলেন সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ
  • তবে হাউস ইথিক্স কমিটির তদন্তে তার বিরুদ্ধে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও মাদক ব্যবহারের বিনিময়ে অর্থ লেনদেন এবং কংগ্রেসের তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ ওঠায় তিনি মনোনয়ন প্রত্যাহার করেন

মঙ্গলবার সিনেট কমিটি ট্রাম্পের আরও দুইটি বিতর্কিত মনোনয়নে অগ্রগতি দেখিয়েছে—

  1. রবার্ট এফ. কেনেডি জুনিয়র— যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে।
  2. তুলসি গ্যাবার্ডজাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে।
Facebook Comments Box

মন্তব্য করুন