RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

‎রংপুরের তারাগঞ্জে যাচ্ছিল বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস। পথে তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে পাশ কাটায় মাইক্রোবাসটি। এ সময় কোনো দুর্ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে বরযাত্রীর গাড়ি আটকে দেওয়া হয়।

‎এরপর দশমাইল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মাইক্রোবাসসহ বরযাত্রীদের গাড়িবহর আটকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় মোস্তফা কামাল মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

‎দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গাড়িকে সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

তারাগঞ্জে তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

১৫ বিজিবি’র অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ১

মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

১০

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

১১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

১২

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

১৩

গাইবান্ধায় তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম

১৪

নানা বাড়ি থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন নিহত

১৫

৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

১৬

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

১৭

সাকিব আল হাসানের জন্মদিন আজ

১৮

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৯

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

২০