
রংপুরের তারাগঞ্জে যাচ্ছিল বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস। পথে তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে পাশ কাটায় মাইক্রোবাসটি। এ সময় কোনো দুর্ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে বরযাত্রীর গাড়ি আটকে দেওয়া হয়।
এরপর দশমাইল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মাইক্রোবাসসহ বরযাত্রীদের গাড়িবহর আটকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় মোস্তফা কামাল মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গাড়িকে সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.