পরীক্ষামূলক
LIVE TV

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান হামলার অংশ হিসেবে ইসফাহান শহরের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একই সূত্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। এরই মধ্যে এই হামলার খবর সামনে এলো। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন