পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি বাজারে ছদ্মবেশে অভিযান চালিয়ে খোলা পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

আজ সাধারণ মানুষের মতো ছদ্মবেশ ধারণ করে ইউএনও খাইরুল ইসলাম হঠাৎ করে ফারাবাড়ি বাজারের খোলা পেট্রোল বিক্রয়স্থলে পরিদর্শনে যান। এ সময় অনুমোদনহীনভাবে খোলা পেট্রোল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এক ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, “খোলা পেট্রোল বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন