RCTV Logo বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

গ্র্যামি পুরস্কার যাকে উৎসর্গ করলেন শাকিরা

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কারের ৬৭তম আসরে কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা তার ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য পুরস্কৃত হন। এদিন, শাকিরা তার এই পুরস্কার অভিবাসী ভাইবোনদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন। এটি ছিল তার চতুর্থ গ্র্যামি জয়।

বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে অনুষ্ঠানটি। পুরস্কারটি শাকিরার হাতে তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিরা। তিনি তার বক্তব্যের শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন। এরপর, তিনি তার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন এবং বলেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।”

এছাড়া, শাকিরা বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমের প্রতি কুর্নিশও জানান।

পুরস্কার নেওয়ার পর শাকিরা একটি অসাধারণ পারফর্মও করেন, যা দেখে দর্শকরা অবাক হয়ে যান। তার এই অর্জনে শুভেচ্ছার ঢল নামেছে, আর শাকিরার নাম এখন বিশ্বের সংগীতপ্রেমীদের মধ্যে প্রশংসিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০