পরীক্ষামূলক
LIVE TV

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। তিনি এই কথা বলেন ৯ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

পরে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভিন্ন তথ্য দেন। ২৮ জানুয়ারি সচিবালয়ে তিনি বলেন, “সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছেন আমি জানি না। মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।”

এবার, মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেন, “মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়।” তিনি আরও যোগ করেন, “অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা সরকারের সিদ্ধান্ত হবে। এজন্য অপেক্ষা করুন।”

তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমরা কারও কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য।”

এছাড়া, জনপ্রশাসন সংস্কার কমিশন চারটি প্রদেশের সুপারিশ করেছে। তারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী- দেশের পুরোনো এই চার বিভাগকে চারটি প্রদেশে পরিণত করার সুপারিশ করেছে। মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন যে, ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন