RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে: সিইসি

ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রার্থী ও ভোটাররাতো ভয় পাচ্ছেন, হাদির ঘটনার পরে কীভাবে তাদের আশ্বস্ত করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অসুবিধা নেই ভয় কেটে যাবে, ইনশাল্লাহ। চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ, আনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। অসুবিধা হবে না। আমরাতো কনফিডেন্ট আছি। আমরাতো হাল ছাড়ি নাই আমরা এগিয়ে যাবো।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আপনি বারবার বলছেন, একটা ভোট উৎসব হবে এখন যে পরিবেশ আছে, সেক্ষেত্র কি আপনি আগের মতোই মনে করছেন কিনা, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একদম… ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। এই যে আপনারা কত সাংবাদিকরা এসেছেন, এটা উৎসবের অংশ। ভেতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করছে, মেশিনের মতো কাজ করছে, তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করছে। তারাও আনন্দ পাচ্ছে যে, দেশের জন্য একটা কাজ করতে পারবে।

তাহলে ইসির প্রতি আস্থা ফিরে আসবে কিনা, প্রশ্নে তিনি বলেন, মানুষ তো আস্থায় আছেই। সময় আসুক দেখবেন। আপনারা, আমরা, দেশবাসী, বড় রাজনৈতিক দলসহ সবাই তো ইলেকশন চায়। সবাই দেশের মঙ্গল চায়। কালকে (রবিবার) আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রধান, আমরা একসঙ্গে জাতিকে একটা মেসেজ দিয়েছি যে, আমরা সবাই এক ইলেকশনের ব্যাপারে। আমরা সবাই একটা সুন্দর নির্বাচন সবাই চাই।

সিইসি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভাই-বোনদোর ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত, তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদেরও ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বারবে, এতে আমরা আরও সন্তুষ্ট হব।

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, পোস্টাল ব্যালটে বহুধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে, আমরা তা মোকাবিলা করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০