যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা
ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ফের হামলা চালিয়েছে। বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায়। এর মধ্যে আল-ওয়াজ্জানি এলাকা এবং আল-মাজিদিয়াহর আশপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে।
পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরায়েলি নৌযান থেকে গুলি ছোড়া হয়।
এছাড়া, একটি ইসরায়েলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে, যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন