পরীক্ষামূলক
LIVE TV

নাম্বার গোপন রেখে হোয়াটসঅ্যাপ মেসেজিং! জেনে নিন সহজ উপায়

হোয়াটসঅ্যাপ এখন শুধু মেসেজিং অ্যাপ নয়, বরং যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তবে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে ব্যক্তিগত ফোন নম্বর গোপন রেখে অন্যের সঙ্গে চ্যাট করতে হয়। হোয়াটসঅ্যাপ এবার সেই সুবিধাও এনেছে!

আপনার নাম্বার গোপন রেখে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং অন্য ব্যবহারকারীকে খুঁজেও নিতে পারেন। এটি করতে চাইলে কিছু সহজ ধাপ অনুসরণ করুন—

১. হোয়াটসঅ্যাপ ওপেন করুন – আপনার ফোন, ট্যাবলেট বা পিসিতে হোয়াটসঅ্যাপ চালু করুন।
2. TextNow অ্যাপ ডাউনলোড করুন – এটি ব্যবহার করে একটি ভার্চুয়াল নম্বর পাবেন, যা হোয়াটসঅ্যাপের জন্য প্রয়োজন হবে।
3. নতুন নম্বর সংগ্রহ করুন – TextNow অ্যাপে সাইন আপ করে একটি ইউনিক নম্বর সংগ্রহ করুন এবং এটি সংরক্ষণ করুন।
4. হোয়াটসঅ্যাপে লগইন করুন – হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
5. ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন

  • এসএমএস ভেরিফিকেশন না এলে “Call Me” অপশন সিলেক্ট করুন।
  • TextNow-এ একটি কল আসবে, যেখানে একটি ভেরিফিকেশন কোড জানানো হবে।
  • সেই কোডটি হোয়াটসঅ্যাপে প্রবেশ করিয়ে অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন করুন।

ব্যস! এখন আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার গোপন রেখেও চ্যাট করতে পারবেন!

Facebook Comments Box

মন্তব্য করুন