পরীক্ষামূলক
LIVE TV

আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা

আরও এক ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয়। এখন তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হবে।

যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, সব জীবিত জিম্মি মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে। এ শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু দীর্ঘদিনেও হামাস প্রক্রিয়াটি শেষ করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল।

সর্বশেষ বুধবার এক নিহতের লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয়। এ নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। আরও ছয়জনের লাশ হামাসের কাছে রয়েছে।

ইসরায়েল অভিযোগ করছে, জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস। ইচ্ছাকৃতভাবে এ ধরনের দেরি অগ্রহণযোগ্য। তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ ভিত্তিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন