RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

হাতীবান্ধায় স্বামী ও গর্ভবতী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওলিউর রহমান (৩৮), পিতা আব্দুল হামিদ এবং তার স্ত্রী সকিনা খাতুন (২২)। তারা নিজ বসতঘরের আড়ার সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিউর রহমানের মা মোছাঃ হোসনেয়ারা বেগমের ভরণ-পোষণ নিয়ে সকালে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোনাব্বের হোসেন মোনার কাছে অভিযোগ করলে অভিমানে ওলিউর আত্মহত্যার পথ বেছে নেন।

এছাড়া স্থানীয়রা জানান, ওলিউর রহমান এর আগে আরও ২-৩ বার বিয়ে করেছিলেন। কিন্তু মায়ের কারণে আগের স্ত্রীরা তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব কারণও ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওলিউরের স্ত্রী সকিনা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা যায়।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতীবান্ধা থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০